যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে (খামারবাড়ি) নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠেছে।

01830 393439
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন জাতীয় দৈনিক, জাতীয় সাপ্তাহিক এবং অনলাইন পত্রিকা থেকে জাতীয় পতাকার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল, এর পরেও নতুন করে আবার ১০ আগষ্টে হটাৎ করে পতাকা উত্তোলন করতে দেখা যায় নাই। সুশীল সমাজ ক্ষোভ প্রকাশ করে বলেন এর আগেও একটা নিউজ পরেছি এই অফিসের জাতীয় পতাকার বিষয় নিয়ে, আবার পতাকা উত্তোলন না করার বিষয়ে নিয়ে নতুন করে আলোচনায় আসছে।
এ ঘটনায় জড়িতদের সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দপ্তরের ব্যক্তিগত সহকারী খায়রুজ্জামান।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয় (খামারবাড়ি) নির্ধারিত সময়ে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়নি, সাংবাদিকরা বিষয়টি নিয়ে কথা বলেন দপ্তরের কর্মকর্তাদের সাথে।

০১৮৩০ ৩৯৩৪৩৯
দপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, পতাকা উত্তোলনের বিষয়ে কথা বলতে হলে স্যারের ব্যক্তিগত সহকারী খায়রুজ্জামানের সাথে কথা বলুন।
অন্যদিকে মোঃ রফিকুল ইসলাম (পিপিএম) জানান, প্রতিদিন নিয়মিত পতাকা উত্তোলনের জন্য দপ্তরের সকলকে আগের থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আজকের এই অব্যবস্থাপনার বিষয়ে আমি কিছু বলতে পারছি না। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলুন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাসের ব্যক্তিগত সহকারী মোঃ খায়রুজ্জামান বলেন, “যাদের পতাকা উত্তোলনের দায়িত্ব ছিল, ভুলবশত তাদের বিষয়টি মনে ছিল না। তবে তাদের ইতিপূর্বে সতর্ক করা হয়েছে যেন ভবিষ্যতে এই ধরনের অবহেলা না ঘটে। পরবর্তীতে আবারও এহেন ঘটনার পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে অঞ্চলটির অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন আলমগীর বিশ্বাস।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ । ২:৩৭ অপরাহ্ণ