দিনাজপুরে সারের উত্তোলন, মজুদ ও বিপণন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মোঃ সামিউল ইসলাম, দিনাজপুর
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ । ১১:৫৮ অপরাহ্ণ

কৃষকদের মাঝে নিরবচ্ছিন্নভাবে সার সরবরাহ নিশ্চিত করতে দিনাজপুরে সারের উত্তোলন, মজুদ ও বিপণন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Waterproof mobile Cover
01830 393439

সোমবার দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সভা হয়। সভায় জেলার সার ডিলার, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং স্টেকহোল্ডাররা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ. জেড. এম. রেজওয়ানুল হক।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, দিনাজপুর
এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, প্রশাসক, জেলা পরিষদ, দিনাজপুর
জনাব এস. এম. হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
জনাব মোঃ আফজাল হোসেন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, দিনাজপুর
ডাঃ মোঃ আব্দুর রহিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, দিনাজপুর

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, দিনাজপুর।

মতবিনিময় সভায় সার সরবরাহ ব্যবস্থাপনা, উত্তোলন, মজুদ ও সুষ্ঠু বিপণন নিশ্চিতকরণসহ কৃষকদের নিরবচ্ছিন্নভাবে সার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে কৃষি উৎপাদন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন