ফুলবাড়ীতে খেলার মাঠে কাঁচের টুকরো ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা

মোঃ সামিউল ইসলাম, দিনাজপুর
প্রকাশের সময়: রবিবার, ২ আগস্ট, ২০২৬ । ১১:৪৮ অপরাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার

শিবনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর খেলার মাঠে দুর্বৃত্তরা কাঁচ এর টুকরা ছিটিয়ে দিয়েছে, খেলতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন খেলোয়াড়।
তারই প্রতিবাদে ২ আগস্ট ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ এলাকার সচেতন যুবসমাজ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক

Waterproof mobile Cover
01830 393439

এ সময় তিনি বলেন খেলার মাঠের ভিতরে দীর্ঘদিন ধরে কিছু অবৈধ দখলদার দোকানপাট করে রয়েছে,তাদেরকে সেখান থেকে বারবার দোকানপাট সরিয়ে নেওয়ার কথা বললেও তারা কোনোভাবেই খেলার মাঠটি ছেড়ে দিচ্ছেন না,শিক্ষার্থীরা যাতে খেলতে না পারে সে কারণেই তারা মাঠের মধ্যে কাছের টুকরো ছিটিয়ে দিয়েছে।
এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্যে বলা হয় খেলার মাঠটি যদি দ্রুত দখলমুক্ত করা না হয় তাহলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো।
অবৈধ দোকানপাটগুলো দ্রুত অপসারণ করতে হবে।
মানববন্ধন শেষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীসহ মানববন্ধনে সকল অংশগ্রহণ কারীগণ।
এরপর ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ জানান অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে একজন অফিসার কে পাঠানো হয়েছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন