যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের বারইহাটি গ্রামে ২১ বছর বয়সী ছাত্রদল নেতা আরাফাত হোসেন রাব্বি নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে সে চৌগাছা সরকারী কলেজ শাখার ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী ২০ বছর বয়সী এক তরুণী

01830 393439
তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। তার বাড়িও একই গ্রামে এবং তারা একে ওপরের ফুপাত মামাতো ভাই বোন।
এ বিষয়ে রাব্বির পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের কারণে দায়ের করা মামলা,সাধারণ সম্পত্তি নিয়ে একজন বোন তার রক্তের সম্পর্কের ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা করবে এটা নিয়ে হতবাক স্থানীয়

০১৮৩০ ৩৯৩৪৩৯
এলাকাবাসী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এই অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে , আইনে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যায় না।

যশোর প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬ । ১১:৫৭ অপরাহ্ণ