চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের ফুলেল শুভেচ্ছা বিনিময়

শেখ শহীদুল হক বাবলু, চট্টগ্রাম
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ । ৬:৪২ অপরাহ্ণ

গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কার্যালয়ে চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ ও সম্মানিত উপদেষ্টা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডা. শাহাদাত হোসেন-এর সাথে এক সৌহার্দ্যপূর্ণ ফুলেল শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
​অনুষ্ঠানের শুরুতে সংগঠনের নেতৃবৃন্দ মাননীয় মেয়রকে ফুল দিয়ে

Waterproof mobile Cover
01830 393439

শুভেচ্ছা জানান। এ সময় চসিক মেয়র ও সংগঠনের সম্মানিত উপদেষ্টা ডা. শাহাদাত হোসেন নবনির্বাচিত পরিষদের সকল সদস্যের সাথে পরিচিত হন এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি চাটগাঁইয়্যা নওজোয়ানের আগামী

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

দিনের পথচলায় সমাজকল্যাণমূলক কাজগুলোকে আরও এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
​সভায় উপস্থিত ছিলেন চাটগাঁইয়্যা নওজোয়ানের সুযোগ্য সভাপতি জামাল আহমদ এবং সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল।
​এছাড়াও শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভায় সংগঠনটির কার্যকরী পরিষদের অন্যান্য সকল সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত হয়।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন