চাটগাঁইয়্যা নওজোয়ান’ জামাল আহমেদ-সভাপতি ও রকিবুল হাসান সোহেল-সাধারণ সম্পাদক

শেখ শহীদুল হক বাবলু, নিজস্ব প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ২২ জুলাই, ২০২৬ । ৯:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর বাৎসরিক সাধারণ সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শনিবার নগরীর চেরাগী পাহাড়স্থ ‘বৈঠকখানা’-য় সংগঠনের এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী পেশ করার পর বিগত কার্যকরী পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে উপস্থিত সকল সম্মানিত সদস্যদের সর্বসম্মতিক্রমে

Waterproof mobile Cover
01830 393439

একটি নির্বাচনী আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং সবার মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য সংগঠনের নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। বিগত কমিটির নিরলস পরিশ্রমী, যোগ্য ও দক্ষ সংগঠক জামাল আহমেদ সভাপতি এবং রকিবুল হাসান সোহেল সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি তাহের মিয়া, এম.এ. মুছা বাবলু, দোস্ত মোহাম্মদ, আশরাফ উদ্দিন মাহমুদ, মোঃ ইলিয়াছ ইলু, সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল, সহ-সাধারণ সম্পাদক: আব্দুর রাজ্জাক, আনোয়ার হায়দার রাজিন, রেজাউল করিম মানিক,

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

সহিদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঞ্জুর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক হাছান ওসমান গনি লিটন, অর্থ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ ইরফান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান সাগর, প্রচার সম্পাদক ওমর আলী রনি, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা সুলতানা শিউলি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাদিরা সুলতানা হেলেন, সমাজসেবা সম্পাদক মিজানুর রহমান সোহেল, দপ্তর সম্পাদক মো: আশিকুল আলম আশিক, কার্যকরী সদস্য মোঃ আকতার হোসেন, রায়হানুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান মিজান, হাজী মোহাম্মদ ইসমাইল।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়ন এবং সামাজিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সমাজের সকল স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। দুই অভিজ্ঞ ও দক্ষ সংগঠকের নেতৃত্বে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর উন্নয়ন ও কার্যক্রমের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংগঠনটির পরিবার। নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্যকে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’ পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন