গোমস্তাপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত।

আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ । ৯:৪২ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন,শেখ হাসিনা ও রেহেনার পরিবারের কেউ বাংলাদেশী ও মুসলিম না । শনিবার (১১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশনে এনসিপি আয়োজিত পদযাত্রা পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে শেখ মজিবুর রহমান বাকশাল কায়েম করেন। তিনি১৯৭২-৭৫ পর্যন্ত

Waterproof mobile Cover
01830 393439

স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছেন।তার সুযোগ্য মেয়ে শেখ হাসিনাও একই কায়দায় গত১৫ বছর দেশ পরিচালনা করেছেন।তিনি বিজিবি ও জনসাধারণের সীমান্তে পুশইনের বিরুদ্ধে অবস্থানের প্রশংসা করে বিজিবিকে আরও শক্তিশালী করার আহবান জানান।

এর আগে সন্ধ্যায় রাজশাহীর গোদাগাড়ী থেকে সড়ক পথে রহনপুর কলেজ মোড় থেকে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে করা ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেন। পদযাত্রা কর তিনি রহনপুর কলোনি মোড়-স্টেশন রোড হয়ে রহনপুর রেলস্টেশন এলাকায় সমাবেশে মিলিত হন।এ সময় উপজেলা এসসিপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবু মাসুদ মাস্টারের সভাপতিত্বে

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাঈফ মুস্তাফিজ, জাতীয় নাগরিক শক্তির কেন্দ্রীয় আহ্বাযক জাহিদ হাসান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির সভাপতি মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন,এনসিপি চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম এবং জাতীয় শ্রমিক শক্তির মনিরুল ইসলাম

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন