উন্নয়নের ধারাবাহিকতায় পরিকল্পনা ও যুগোপযোগী সিদ্ধান্তের নতুন বাংলাদেশ” গড়ার অঙ্গীকারে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৪নং বেতদিঘী ইউনিয়ন মুখরিত হয়ে উঠলো। আসন্ন জাতীয় বাজেট ২০২৬/২৭ কে সামনে রেখে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিশাল র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল 5:00 ঘটিকায় বেতদিঘী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে মাদিলা বাজারের প্রধান সড়কপ্রদক্ষিণ করে বাজারের শেষ প্রান্তে গিয়ে শেষ হয়। কয়েক শত নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
সচেতন হই, সঠিক পথে চলি, আগামীর বাংলাদেশ গড়ি
মাদককে না বলি, জীবনকে হ্যাঁ বলি
“মাদক ছাড়ি, মাদক নির্মূল করি, সুস্থ সমাজ গড়ি”
র্যালি শেষে মাদিলা বাজার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, জনবান্ধব ও কল্যাণমুখী বাজেট বাস্তবায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। একই সাথে তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান তারা।
উক্ত অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তফা আরিফ বলেন, “মাদক বিক্রেতা ও ব্যবসায়ীদের কোনো রক্ষা নেই। মাদক ব্যবসা করতে দেওয়া হবে না। প্রশাসনের সহযোগিতায় মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। মাদকমুক্ত বেতদিঘী গড়তে আমরা সকলেই ঐক্যবদ্ধ।”
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
আনোয়ার হোসেন – ভারপ্রাপ্ত সভাপতি, ৪নং বেতদিঘী ইউনিয়ন যুবদল

01830 393439
আরিফুল রহমান- সাবেক সভাপতি, ইউনিয়ন যুবদল
বেলাল হোসেন – সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবদল মোখলেছার রহমান কাজল- আহ্বায়ক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল
মোস্তফা আরিফ – সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল
মোঃ নয়ন – আহ্বায়ক, ইউনিয়ন কৃষক দল
রাকিবুল হাসান – সাধারণ সম্পাদক, ইউনিয়ন ছাত্রদল
মোঃ রাশিদুল – যুগ্ম সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবদল
এছাড়াও উপস্থিত ছিলেন চার সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোঃ সামিউল ইসলাম, দিনাজপুর
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২৬ । ১০:৫৮ অপরাহ্ণ