চৌগাছা অবৈধ মাটি বিক্রির দায়ে ২ জনকে ৫দিনের জেল।

ইয়াছিন আলী, যশোর
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ । ২:১৩ পূর্বাহ্ণ

যশোরের চৌগাছায় অ’বৈধভাবে মাটি উত্তোলন করে অন্যত্র বিক্রির দায়ে মফিজুর রহমান (৪২) ও সোহরাব হোসেন (২৪) নামে ২ ব্যক্তিকে ৫ দিন করে জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী এসিল্যান্ড জি, এম, এ, মুনীব  সাহেব।  গ্রেপ্তার মফিজুর রহমান উপজেলার জামিরা গ্রামের এবং সোহরাব হোসেন উপজেলার দেবিপুর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

বুধবার  ১৭জুন ২০২৬,  রাতে উপজেলার লস্কারপুর মাঠে মাটি উত্তোলন করে অন্যত্র বিক্রির উদ্দেশ্য পরিবহন করার সময় এসিল্যান্ড জি, এম, এ, মুনীবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের হাতেনাতে গ্রেপ্তার করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারায় তাদের উভয়কে ৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

এসময় চৌগাছা থানার এসআই আব্দুস সাত্তারের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসিল্যান্ড জি, এম, এ, মুনীব  সাহেব বলেন  মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন