চৌগাছায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানে পুরস্কৃত হলেন এস আই শান্ত

আর কবির, যশোর প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ । ১২:৪৬ পূর্বাহ্ণ

যশোরের চৌগাছা থানার এসআই মো: আব্দুর রহমান শান্ত যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন, তাঁকে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানে সৎ ও চৌকস  অফিসার হিসাবে সনদ প্রদান করেন যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারগন।

বিজ্ঞাপন

যোগ্যতার স্বীকৃতিতে একজন কর্মঠ অফিসার তার কাজের প্রতি আরও দায়িত্ববোধ ও অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। এএসআই মো: আব্দুর রহমান শান্তর এই অর্জন নিঃসন্দেহে যশোর জেলা পুলিশের তথা চৌগাছা থানা পুলিশের জন্য গৌরবের বিষয়। পরিশ্রম কখনো বিফলে যায় না, তারই দৃষ্টান্তমূলক উদাহরণ চৌগাছা থানার অফিসার শান্ত। তিনি  একজন সৎ পুলিশ অফিসার, থানায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন, বিভিন্ন অপরাধের আসামি এবং সাজাপ্রাপ্ত আসামি একাধারে গ্রেফতার করেই চলছেন। ওয়ারেন্টের আসামি গ্রেফতার এবং মাদকের আসামি গ্রেফতার করায় এ পর্যন্ত তিনবার তিনি যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

এসপি স্যার র্তি‌নি সবসময় ভালো কাজের মূল্যায়ন করেন। একজন অফিসার আন্তরিকতা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে তিনি তাকে যথাযথ সম্মান ও পুরস্কারের মাধ্যমে উৎসাহিত করেন। এ কারণেই তাঁর নেতৃত্বে যশোর জেলা পুলিশ মাদক উদ্ধার অভিযানে ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছে। চৌগাছাতে এ অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক সেবনকারী ওব্যবসায়ীদের প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে। এস আই শান্ত জীবনের ঝুঁকি নিয়ে মাদক সম্রাজ্ঞী ও সম্রাটদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছেন।
আশা করি, এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জেলার শ্রেষ্ঠ অফিসার আব্দুর রহমান শান্ত মাদকমুক্ত সমাজ গঠনে, চৌগাছা থানা মাদকমুক্ত করতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আব্দুর রহমান শান্ত অত্যন্ত সদালাপী, দায়িত্বশীল ও পরিশ্রমী এই পুলিশ কর্মকর্তার কঠোর পরিশ্রম ও আন্তরিকতার স্বীকৃতি হিসেবেই এসেছে এ সম্মাননা। তার এই অর্জন সত্যিই প্রশংসনীয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ বলেন আমি যতদিন আছি চৌগাছাকে মাদকমুক্ত করতে চাই। মাদকের বিরুদ্ধে  আমাদের এ অভিযান অব্যাহত থাকবে, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় করবো ইনশাআল্লাহ। অন্যান্যদের মত শান্ত আমার একজন চৌকস পুলিশ অফিসার। আমি তার সাফল্য কামনা করি।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন