যশোরের চৌগাছায় প্রতিপক্ষের হামলায় জুয়েল রানা নামে এক যুবকের মৃত্যু

যশোর প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ । ৫:৪৬ অপরাহ্ণ

যশোরের চৌগাছা উপজেলায় বিএনপির নামধারী কিছু মানুষের হামলায় গুরুতর আহত জুয়েল রানা(৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার ৭ নং পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামের ওদুদ খন্দকারের ছেলে।

স্থানীয়রা ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে চৌগাছা উপজেলার মুক্তদাহ মোড়ে নজরুল মেম্বার ও ইউনিয়ন চেয়ারম্যান এর সাথে একটু কথা-কাটাকাটি হয় এই বিরোধের জের ধরে জুয়েল রানার আক্রমণ হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীযরা বলেন আমরা শুনেছি সুমন ও তার সহযোগীরা মানুষের মধ্যে বলতে থাকেন নজরুল মেম্বর ও আতাউর রহমান লাল চেয়ারম্যানের সাথে খারাপ আচরণ করেছেন তাই ওই আজ্ মেরেই ফেলবো।

নিহতের স্ত্রী

এ সময় নজরুল মেম্বারের ছোট ভাই ইদ্রিস , ইদ্রিসের ছেলে মুন্না, ইউসুফ ও তার ছেলে কবির, স্টার লিংক , সুমন, কাশেম, বাবুসহ আরও ৫/৬ জন তাকে মারধর করে এ সময় তার স্ত্রী ঠেকাতে গেলে তাকেও মারধর করে ও জুয়েল রানার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

জুয়েল

এরফলে তার দুই পা হাঁটুর নিচ থেকে ভেঙে যায়। পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তার অবস্থার অবনতি হলে গ্রামবাসী তার উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

১১ জুন বৃহস্পতিবার বেলা ১২.১৩ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায়  তিনি মারা যান। তার মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তবে রানা দুষ্টু প্রকৃতির , জুয়েল রানার নামে হত্যা মামলা সহ ৩টা মামলা আছে, সে আওয়ামী ক্যাডার বাহিনীর সদস্য ।বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে মারার হুমকি দিতো।

এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন দুহজনকে সন্দহমূলক ধরা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনি সব বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা স্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়। আশা করি ঘটনার কারন বেরিয়ে আসবে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন