রাঙ্গামাটির বিলাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৩০ মে) সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ে দলটির আয়োজনে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি ইমাম হাসান সিকদারের সভাপতিত্বে এবং শান্তি রায় চাকমা (রায়ধন)-এর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা

বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক খাঁন। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মের পবিত্র গ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর বিলাইছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ শিব্বির আহমেদ বিশেষ মোনাজাত পরিচালনা করেন, যেখানে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন এবং দেশ ও জাতির অগ্রগতিতে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জাসাস দলের সভাপতি মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা ও দিলীপ কুমার তঞ্চঙ্গ্যা (জ্যোতিপ্রিয়), উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমা, উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ নাসির, উপজেলা মহিলা দলের সভানেত্রী মিস দিলু আরা বেগম,

কৃষক দলের সভাপতি ভিএল পাংখোয়া, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মো. শাহরিয়ার, জাসাসের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ আবুল কালাম ও সাধারণ সম্পাদক মোঃ মতিন মিয়া, ইউনিয়ন পর্যায়ে বক্তব্য রাখেন কেংড়াছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন, ২নং কেংড়াছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাহেব আলী, ১নং বিলাইছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আলী হায়দার, সাধারণ সম্পাদক মোঃ অলি আহমেদ ও ১নং বিলাইছড়ি ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী ডালিয়া বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনি মেম্বার এবং কারবারি এসোসিয়েশনের সভাপতি জয়সিন্ধু চাকমা। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি।
প্রকাশের সময়: শনিবার, ৩০ মে, ২০২৬ । ৯:৩০ অপরাহ্ণ