ঝিকরগাছায় শহীদ জিয়ার ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, যশোর।
প্রকাশের সময়: শনিবার, ৩০ মে, ২০২৬ । ৬:০৬ অপরাহ্ণ

৩০শে মে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের কাউন্সিল বাজারে দোয়া ও মিলাদ মাহফিল এবং দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল।

বিজ্ঞাপন

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ায় অংশগ্রহণ করেন এবং দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন