রাঙ্গামাটির বিলাইছড়িতে জনসাধারণের দুর্ভোগ লাঘবে আনসার ও ভিডিপির প্রশংসনীয় মানবিক উদ্যোগ।

মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি, রাঙামাটি।
প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২৬ । ৭:৩৪ অপরাহ্ণ

আজ ২৩ মে ২০২৬, সকাল ১০:০০ টায় দুর্গম পার্বত্য অঞ্চল রাঙ্গামাটির সদর উপজেলার ১নং জীবতলী ইউনিয়নের ১১৭ নং কৌশল্যা ঘোনা মৌজার ৮ নং ওয়ার্ডের হেডম্যান পাড়া এলাকায় সাধারণ জনগণের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ দূর করতে এক অনন্য ও মানবিক উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করেছে আনসার ও ভিডিপি বাহিনী। এই এলাকায় প্রতিদিন প্রায় ২ হাজার মানুষ যাতায়াত করেন এবং এখানে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় কোমলমতি শিক্ষার্থীদের নিয়মিত নদী পার হতে হয়;

নদী

কিন্তু নদী পারাপারে তীব্র দুর্ভোগ থাকায় কেংড়াছড়ি ইউনিয়নের দলনেতা মোঃ মনির হোসেনের মাধ্যমে বিষয়টি রাঙ্গামাটির শ্রদ্ধেয় জেলা কমান্ড্যান্ট মোঃ সাদ্দাম হোসেন মহোদয়কে অবগত করা হয়। জেলা কমান্ড্যান্ট স্যারের সার্বিক নির্দেশনায় ও তদারকিতে সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে নদীর এক পাড় থেকে অপর পাড়ে পারাপারের জন্য একটি ‘মাঝিবিহীন রশি টানা ফ্রি পারাপার নৌকা সার্ভিস’ চালু করা হয়েছে, যার ফলে স্থানীয় শিক্ষার্থী, রোগী ও কর্মজীবীসহ সর্বস্তরের জনসাধারণ এখন কোনো প্রকার খরচ ছাড়াই অত্যন্ত স্বল্প সময়ে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

যোগোযোগ: ০১৮৩০৩৯৩৪৩৯

বিশেষ করে এই শুষ্ক সময়ে যোগাযোগ সীমাবদ্ধতার কারণে সৃষ্ট ভোগান্তি অনেকাংশে কমে আসবে এবং জনগণের কল্যাণ ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ধরনের জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

নৌকা পারাপার

এই ব্যতিক্রমী ও কল্যাণমুখী নৌকা সার্ভিস উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মোবারক হোসেন, ৪নং প্লাটুনের সিনিয়র কমান্ডার মোঃ কবির হোসেন, ইউনিয়ন দলনেতা মোঃ মনির হোসেনসহ বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ।

যোগাযোগ ০১৮৩০ ৩৯৩৪৩৯

আনসার ও ভিডিপি বাহিনীর এমন দ্রুত ও কার্যকর মানবিক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে গভীর সন্তোষ ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিলাইছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ বারেক খাঁন, হেডম্যানের প্রতিনিধি, সাধারণ যাত্রীসহ উপস্থিত আরো অনেকেই।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন