চৌগাছায় নিষিদ্ধ সংগঠন  আ.লীগের মাদক কারবারী ও মানুষ পাচারকারী নেতাসহ ৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর৷
প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২৬ । ১০:৫১ পূর্বাহ্ণ

যশোরের চৌগাছায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন  আ.লীগ নেতাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করাহয়।

আটককৃতরা হলেন উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বিশিষ্ট মাদক ব্যবসায়ী ও চোরা কারবারী এবং মানুষ পাচারকারী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন (৬২), পিতা-নুর ইসলাম ও নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা খাল পাড়ার শওকত আলীর ছেলে মাদক কারবারি ইসমাইল হোসেন (৫৮)। সুখপুকুরিয়া ইউনিয়নের আড়সিংড়ি পুকুরিয়া গ্রামের লুৎফর মন্ডলের ছেলে মাদক কারবারি রোকন উদ্দিন (৩৮), হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের তোরাপ হোসেনের ছেলে সাজাপ্রাপ্ত আসামি জালাল উদ্দিন (৫৭), ধুলিয়ানী ইউনিয়নের ভাদড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে দুখু (২৭) ।

স্বরুপদাহ  সহ অত্র এলাকা মাদক নিয়ন্রন করেন মাশিলার আলা উদ্দিন,  এলাকা বাসির অনেক টাকা পাবে তার কাছে, সে মানুষকে বিদেশ পাঠানোর নাম করে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে একাধিক ভুক্তভুগীর অভিযোগ৷ পাওনাদাররা টাকা চাইতে গেলে তাদেরকে মেরে ফেলার বিভিন্নভাবে হুমকি প্রদান করেন৷ তার নামে একাধিক ভুক্তভুগীর অভিযোগ আছে যা তদন্ত করলে প্রমান মিলবে৷

চৌগাছা থানার ওসির  এই চলমান অভিযানকে মানুষের মধ্যে একটা স্বস্থি ফিরে আসতে শুরু করেছে৷

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, এটা আমাদের চলমান থাকবে, চৌগাছা কে মাদক মুক্ত করতে চাই, আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন