বিলাইছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মগুরুদের সাথে ইউএনওর মতবিনিময় সভা

মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ । ৩:৫৩ অপরাহ্ণ

৫ মে ২০২৬ তারিখে বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান তাঁর নিজ কার্যালয়ে স্থানীয় বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিলাইছড়ি কালী মন্দিরের ধর্মগুরু অমর চক্রবর্তী, বিলাইছড়ি উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ শিব্বির আহমেদ, কেংড়াছড়ি পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মাহমুদ হোসাইন,

দীঘলছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের ভদন্ত আর্য্য লংকার, বিলাইছড়ি বাজার সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের ভদন্ত দেব শিষ্য থেরো, বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের ভদন্ত ক্ষমালংকার ভিক্ষু এবং যমুনাছড়ির রবার্ট বম।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন