ডান্ডি গামে আসক্ত পথশিশুদের পুনর্বাসনে করণীয়’’ শীর্ষক মতবিনিময় সভা

শেখ শহীদুল হক বাবলু ,নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬ । ১০:২৮ অপরাহ্ণ

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এবং সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের সহযোগিতায় “ডান্ডি গামে আসক্ত পথশিশুদের পুনর্বাসনে করণীয়” শীর্ষক মতবিনিময় সভা ১ এপ্রিল বুধবার বিকেল ৪টায় মুরাদপুরস্থ চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/share/186cCPpDeg/?mibextid=wwXIfr
উচ্চতা বৃদ্ধির হিল
০১৮৩০ ৩৯৩৪৩৯

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ ওমর ফারুক, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজি চৌধুরী, আইটি সম্পাদক আর্কিটেক্ট আসিবুর রহমান, সিআইডি ইন্সপেক্টর শেখ মোহাম্মদ মাহমুদ প্রমুখ।

    বোথ সাইড টেপ ও কর্নার র‍্যাক
    ০১৮৩০ ৩৯৩৪৩৯

সভায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ করে রেলওয়ে স্টেশন ও ফুটপাতে অবস্থানরত ডান্ডি (আঠা) আসক্ত পথশিশুদের বর্তমান অবস্থা এবং তাদেরকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কৌশল ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, পথশিশুদের সুরক্ষায় কেবল সরকারি উদ্যোগ নয়, বরং বেসরকারি ও মানবাধিকার সংগঠন এবং সমাজের সচেতন নাগরিকের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন