রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নের ১নং, ২নং ও ৩নং ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বিশেষ খাদ্য সহায়তা হিসেবে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

০১৮৩০ ৩৯৩৪৩৯
বিলাইছড়ি পল্টন ঘাটে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় দরিদ্র ও অসহায় পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

০১৮৩০ ৩৯৩৪৩৯
চাল বিতরণ কার্যক্রমে অত্র ইউনিয়নের মোট ৬৯২ জন তালিকাভুক্ত সুবিধাভোগীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী বিতরণকালে প্রত্যেক সুবিধাভোগীর হাতে ১০ কেজি করে উন্নতমানের ভিজিএফ চাল তুলে দেওয়া হয়। উৎসবের আগে এই সরকারি সহায়তা পেয়ে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে।

চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামাচরণ রাসেল মার্মা। এসময় সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম তদারকি করেন।

মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি , রাঙামাটি
প্রকাশের সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২৬ । ১:৩৫ অপরাহ্ণ