ঈদুল ফিতরের আনন্দ সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ছড়িয়ে দিতে শাড়ি বিতরণ,চাটগাঁইয়্যা নওজোয়ান’।

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম।
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ । ২:৫০ অপরাহ্ণ

মানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনের পক্ষ থেকে আজ ১২ই মার্চ (২২শে রমজান) স্থানীয় অসহায় ও হতদরিদ্র পরিবারগুলোর মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

​

বোথ সাইড টেপ ও কর্নার র‍্যাক
০১৮৩০ ৩৯৩৪৩৯

সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জামাল আহমেদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ যেন কেবল বিত্তবানদের মাঝে সীমাবদ্ধ না থাকে, বরং সবার মুখে যেন হাসি ফোটে—সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ইনশাআল্লাহ, আগামীতে আমাদের এই সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।”
​

https://www.facebook.com/share/186cCPpDeg/?mibextid=wwXIfr
উচ্চতা বৃদ্ধির হিল
০১৮৩০ ৩৯৩৪৩৯

সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাফর ইকবাল, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হায়দার রাজিন ও আব্দুর রাজ্জাক এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঞ্জুর আলম।
​মানবিক এই কার্যক্রমে অন্যান্যের মধ্যে আরও তথ্য বিষয়ক সম্পাদক আঁচল চক্রবর্তী। এছাড়াও সংগঠনের কার্যকরি সদস্য সহিদুল হক চৌধুরী, ইলিয়াস ইলু, মোহাম্মদ মোস্তফা কামাল, আক্তার হোসেন, মিম চৌধুরী, রাজ সাগর, সাইফুদ্দিন আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণে সহায়তা করেন।
​

বিজ্ঞাপনের জন্য কল করুন

উপহার পেয়ে অসহায় মানুষগুলোর চোখে-মুখে আনন্দের ঝিলিক দেখা যায়। সংগঠনটির এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন