যশোরের চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর।
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:৩৩ পূর্বাহ্ণ
যশোরের চৌগাছায় সন্ত্রাসী হাসলায় গুরুতর আহত আওয়ামীলীগের স্বেচ্ছাসেবক লীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর শাহিনুর রহমান (৪৭) মারা গেছেন।
 সোমবার ( ২৩ ফেব্রুয়ারি  )রাত ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু বরন করেন।
বিজ্ঞাপন

শাহিনুর রহমান চৌগাছা পৌরসভার ৮ নং ওয়ার্ড কুঠিপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।  ৮ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ছিলেন।

নিহত শাহিনুর রহমানের ভাই আমিন উদ্দিন জানান, ১৬ ফেব্রুয়ারি বেলা ১১ থেকে সাড়ে ১১ টার দিকে কুঠিপাড়া তার নিজ এলাকায় একটি সেলুনের দোকানে চুল কাটার পর  দোকানের বাইরে আসলে এলাকার কিছু সন্ত্রাসী রা তাকে প্রকাশ্যে এলোপাতারি মারধর ও কোপায়ে জখম করে চলে যাই।
উচ্চতা বৃদ্ধির হিল
০১৮৩০ ৩৯৩৪৩৯

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর ২৫০ বেড হাসপাতালে নেওয়া হয়। সেখান অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপনের জন্য কল করুন

শাহিনুর রহমানের ভাই আমিন জানান, সেখানে চিকিৎসারত অবস্থায় আজ সোমবার (২৩.০২.২৬) রাত আটটার দিকে  তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন