যশোরের কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদকে সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনীত করার জোরালো দাবি উঠেছে। বিষয়টি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নজরে আনতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের শত শত নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের ফেসবুক ওয়ালে উল্লেখ করেছেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। দলকে সু -সংগঠিত রাখতে ও নারী ভোটারদেরকে বিএনপির পক্ষে রাখতে সংরক্ষিত আসনে তাকে নারী এমপি মনোনীত করা প্রয়োজন।

যশোর -৬ আসনে দলীয় এমপি না থাকায় দীর্ঘদিন ধরে কেশবপুরের বিএনপি নেতাকর্মীরা অবহেলিত। এ কারণে রেহেনা আজাদকে সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনীত করার জন্য জোর দাবি জানিয়েছেন তারা।

হাফিজুর রহমান(কেশবপুর ) প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৩:৫৬ অপরাহ্ণ