নির্বাচনী আমেজে বিলাইছড়ি: উপজেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি সম্পন্ন।

মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:৫১ পূর্বাহ্ণ

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ২০২৬-কে কেন্দ্র করে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় সকল ধরনের প্রশাসনিক ও লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের লক্ষে নির্বাচন কমিশন ঘোষিত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ এবং জনবল বিন্যাসের কাজ ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে। দুর্গম পাহাড়ি এলাকার ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি বিশেষ নজরদারি অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন।

​

বিজ্ঞাপন

প্রস্তুতির অংশ হিসেবে আজ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হাসনাত জাহান খান উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কেন্দ্রের অবকাঠামোগত অবস্থা, নিরাপত্তা বেষ্টনী এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞাপনের জন্য কল করুন

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বচ্ছ ও সফল নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন