চট্টগ্রামের কর্ণফুলীতে নিজ বসতবাড়ি’র রান্না ঘর থেকে আতিকুর রহমান সুজন (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

(৪ ফেব্রুয়ারি) বুধবার সকালে উপজেলার শিকলবাহা ৮নং ওয়ার্ড মায়ার বাপের বাড়ি এলাকায় নিজ বসতবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, নিহত আতিকুর রহমান সুজন শিকলবাহা ময়ার বাপের বাড়ি এলাকার মৃত হাবিবুর রহমান ছেলে। আতিক পেশায় একজন গার্মেন্টস কর্মী। দাম্পত্য জীবনে তার ৩মাস বয়সী শিশু রয়েছে বলে জানা যায়।
স্থানীয়দের মতে,আজ সকালে বাড়ির রান্নাঘর থেকে সুজনকে ঝুলন্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই তার মা। বাড়িতে তার মা ছাড়া আর কেউ ছিল না। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হওয়ার পর কর্ণফুলী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশের তদন্তকারী কর্মকর্তা বলেন , মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মাহত্যা বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কর্ণফুলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ গণমাধ্যম কর্মীদের।।

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৫:৩২ পূর্বাহ্ণ