কক্সবাজার আনন্দ ভ্রমণে গিয়ে স্কুল ছাত্রী নিখোঁজ।

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশের সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:৫৪ পূর্বাহ্ণ

মিরসরাইয়ের আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বনভোজন উপলক্ষে আয়োজিত কক্সবাজার সফর এখন একটি পরিবারের জন্য আজীবনের কান্না হয়ে দাঁড়িয়েছে। সফরের আনন্দ শেষে অন্য সকল শিক্ষার্থী ও শিক্ষক নিরাপদে বাড়ি ফিরলেও নিখোঁজ রয়েছে পূজা রানী দাস নামের এক শিক্ষার্থী।

বিজ্ঞাপনের জন্য কল করুন

উল্লেখ্য, গত কয়েকদিন আগে স্কুল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের নিয়ে পর্যটন নগরী কক্সবাজারে বনভোজনে যায় আবুতোরাব উচ্চ বিদ্যালয়। সমুদ্রের নোনা জলে আনন্দ-উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। তবে ফেরার সময় ঘনিয়ে আসতেই বিপত্তি বাধে। গণনার সময় দেখা যায় পূজা রানী দাস নামের ওই শিক্ষার্থী অনুপস্থিত। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি।

সে সময় পূজাকে খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা। তবে জিডি করেই দায়িত্ব শেষ করে শিক্ষকরা মিরসরাই ফিরে আসায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিখোঁজ পূজার বাবা অপু দাস তার আদরের সন্তানকে ফিরে পেতে বারবার স্কুল প্রাঙ্গণে এবং প্রধান শিক্ষকের কাছে ধরনা দিচ্ছেন।

উঠছে নিরাপত্তার প্রশ্ন,,,
অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের নিয়ে এত বড় একটি শিক্ষা সফরে নিরাপত্তা ও তদারকির অভাব ছিল কিনা, তা নিয়ে সাধারণ অভিভাবক ও সচেতন মহলে প্রশ্ন উঠেছে। বিশাল সমুদ্র সৈকতে শিক্ষার্থীদের সঠিক নজরদারিতে রাখতে কেন ব্যর্থ হলো স্কুল কর্তৃপক্ষ—এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

বর্তমানে পূজা রানী দাসের পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। মেয়েটি কি সমুদ্রের ঢেউয়ে তলিয়ে গেছে, নাকি অন্য কোনো দুর্ঘটনার শিকার হয়েছে, তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন