বড়থলির উন্নয়ন ও অধিকার রক্ষায়: গণভোট ও সংসদ নির্বাচনের বার্তা।

নিজস্ব সংবাদদাতা, রাঙামাটি
প্রকাশের সময়: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ । ২:৫৩ অপরাহ্ণ

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার অত্যন্ত দুর্গম ও সীমান্তবর্তী বড়থলি ইউনিয়নে ২০২৬ সালের গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক নির্বাচনী উদ্দীপনা বিরাজ করছে। ভৌগোলিক চ্যালেঞ্জ ও যাতায়াত ব্যবস্থা প্রতিকূল হওয়া সত্ত্বেও, এই অঞ্চলের বাসিন্দাদের মাঝে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বিশেষ উৎসাহ দেখা যাচ্ছে।

বিজ্ঞাপনের জন্য কল করুন

স্থানীয় প্রার্থীরা পাহাড়ি পথ ও দুর্গম এলাকা পাড়ি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়ন ও মৌলিক অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছেন, যার ফলে ইউনিয়নটিতে এক উৎসবমুখর এবং শান্তিপূর্ণ প্রচারণার আবহ তৈরি হয়েছে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন