বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন।

মো: মোজজাফার আহমেদ, বিলাইছড়ি, রাঙামাটি
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ । ১২:০৪ পূর্বাহ্ণ

আজ সোমবার ১২ জানুয়ারি সকাল ১১টায় রাঙ্গামাটির বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, রাঙ্গামাটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য অফিসার সৌরভ রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডাঃ নূর উদ্দিন এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ গোলাম মোস্তাফা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা জানান, অনিরাপদ খাবারের মাধ্যমে ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস ও আমাশয়সহ প্রায় ২৮০টিরও বেশি রোগ ছড়াতে পারে, যা দীর্ঘমেয়াদে পেটে পাথর বা কিডনির জটিলতা সৃষ্টি করে। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ খাদ্যাভ্যাস এবং নোংরা পরিবেশে তৈরি খাবারের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করা হয়।

​সবশেষে, শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, পোড়া তেল ও ছাপানো কাগজের ব্যবহার বর্জন এবং সঠিক তাপমাত্রায় খাবার সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়। যেকোনো খাদ্য সংক্রান্ত অভিযোগে সরকারি হেল্পলাইন নম্বর ১৬১৫৫-তে যোগাযোগের আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন