ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় মাদকদ্রব্য আটক করা হয়েছে।

মো: সামিউল ইসলাম,দিনাজপুর প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ । ১০:৫৫ অপরাহ্ণ

 

গত ০৮ জানুয়ারি ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রাণীনগর ও অচিন্তপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৫৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৪৯০ পিস নেশাজাতীয় ইনজেকশন আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,১৯,১০০/- (এক লক্ষ ঊনিশ হাজার একশত) টাকা।


ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন