বিলাইছড়িতে নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশের সময়: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ । ২:৪৮ অপরাহ্ণ

গতকাল ০৭জানুয়ারি বিকেল ৩:৪৫ মিনিটে রাঙামাটির বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান-এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট ২০২৬ উপলক্ষে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা, বিলাইছড়ি প্রেসক্লাব ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দসহ (ইমাম, পুরোহিত ও ভান্তে) বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। সভায় ভোটারদের যার যার অবস্থান থেকে ভোটদানে উদ্বুদ্ধ করতে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয় এবং ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে ভোটারদের জন্য নির্বাচন ও গণভোটের পৃথক ব্যালট প্রক্রিয়ায় ভোট প্রদানের সঠিক নিয়মাবলি হাতে-কলমে প্রদর্শন করা হয়; যাতে সাধারণ ভোটাররা স্বচ্ছতার সাথে জাতীয় সংসদ নির্বাচন ও দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ‘গণভোট’ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন