বিলাইছড়িতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশের সময়: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ । ১০:২৮ অপরাহ্ণ

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার সকল জামে মসজিদে আজ পবিত্র জুমার নামাজ শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার প্রতিটি মসজিদে স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে আয়োজিত এই মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত এবং পরকালীন শান্তি কামনা করা হয়। দোয়া মাহফিলে বিলাইছড়ি উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেও বিশেষ প্রার্থনা করা হয়।

দোয়া শেষে সকল মুসল্লিদের মাঝে তোবারক বিতরণ কার্যক্রম করা হয়।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন