জানাজার নগরীতে পরিণত ঢাকা, কয়েক কিলোমিটারজুড়ে শোকার্ত মানুষ

আর আহাম্মেদ , ঢাকা
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ । ১১:৫৩ পূর্বাহ্ণ

গণতন্ত্রের মা আপসহীন নেত্রী স্বৈরাচারবিরোধী আন্দোলনে যে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনসভায় দৃঢ়কণ্ঠের বক্তৃতায় আপসহীন নেত্রী হয়ে উঠেছিলেন, সেখান থেকেই জনতার ভালোবাসায় শেষ বিদায় নিলেন খালেদা জিয়া। কয়েক বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত তাঁর জানাজায় লাখ লাখ শোকার্ত মানুষ শরিক হয়ে শ্রদ্ধা জানান। গতকাল বুধবার সব দল-মতের মানুষের পথ মিলিত হয়েছিল খালেদা জিয়ার জানাজায়।

এ জানাজাকে পৃথিবীর ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ছাপিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে দক্ষিণে ধানমন্ডির ৩২ নম্বর কলাবাগান পর্যন্ত পৌঁছায় জানাজার কাতার। দক্ষিণ-পূর্বে ফার্মগেট, কারওয়ান বাজার হয়ে বাংলামটর পর্যন্ত সড়কে ছিল মুসল্লিদের কাতার।

 

উত্তরে মণিপুরিপাড়া হয়ে শেওড়াপাড়া এবং বিজয় সরণি হয়ে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কজুড়ে ছিল জানাজার কাতার। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেটমুখী নামার অংশেও জানাজায় দাঁড়ান মানুষ।

কল্যাণপুর রোড

অন্যদিকে শেরেবাংলা নগর, আগারগাঁও, কল্যাণপুর পর্যন্তও জানাজায় অংশ নেন এবং এই সব রোডের ছোট ছোট গলি ও রোড গুলিতে হাজার হাজার মানুষ জানাযায় অংশ গ্রহণ করেন।

 

লাক্ষো মানুষ

সড়কে জায়গা না পেয়ে হাজারো মানুষ আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার মেট্রো স্টেশনে জানাজার নামাজ আদায় করেন।  মূল সড়কের বাইরে আশপাশের সড়ক ও অলিগলিতে দাঁড়িয়েও শত শত মানুষ জানাজায় অংশ নেন। এ ছাড়া রাজধানীর বিভিন্ন ভবনের ছাদ, ওভারব্রিজসহ ও বাসের ছাদে যে যেখানে সুযোগ পেয়েছেন, সেখানেই দাঁড়িয়ে অংশ নেন খালেদা জিয়ার জানাজায়।

পাশাপাশি ফেনী, বগুড়া, দিনাজপুর, রংপুর, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশালসহ সারাদেশে অনেক স্থানে গায়েবানা জানাজা হয়েছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশেও হয়েছে গায়েবানা জানাজা। এ ছাড়া কোটি মানুষ টেলিভিশন এবং সামাজিক মাধ্যমে সম্প্রচারিত জানাজা দেখেন।

খালেদা জিয়া মারা যাওয়াই বর্তমান অর্তবর্তীনকালীন সরকার ৩ দিনের সরকারি শোক ঘোষণা করেছে ও ১ দিন সাধারণ ছুটি ঘোষণা করেন গতকাল ছিল সাধারণ সরকারি ছুটি।

 

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন