চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার উত্তর শিকলবাহা আহসানিয়া পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে জহুর মেম্বার স্মৃতি সংসদ দিবারাত্রি শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের ১৫তম আসরের উদ্ভোধন করা হয়েছে।
বিগত ১২ই ডিসেম্বর ২০২৫ খৃষ্টাব্দ শুক্রবার রাতে উত্তর শিকলবাহা মাষ্টারহাট এলাকায় এ টুর্নামেন্টের উদ্ভোধন করেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট মো: হারুন ও শিকলবাহা ইউপির প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
উদ্ভোধনী অনুষ্ঠানে সমাজ সেবক রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাজী আছন আলী চৌধুরী ওয়াকফ স্টেট এর যুগ্ম মোতাওয়াল্লী সেলিম চৌধুরী। সম্মানীত অতিথি ছিলেন, তৈয়বুল আলম আংকুর,এড. গিয়াসউদ্দিন পারভেজ প্রমূখ।
উদ্ভোধনী ম্যাচে সাইমন রাইটার্স’কে মোকাবিলা করেন নুরুছসফা ক্রিকেট ক্লাব।
প্রধান অতিথির বক্তব্যে সেলিম মিয়া চৌধুরী বলেন,মাঠে এত দর্শক আমাকে বিস্মিত করেছে। খেলাধুলার উন্নয়নে এমন আয়োজন আরও নিয়মিত ও সুষ্ঠুভাবে করতে হবে, আজকের এ আয়োজন তরুণদের জাতীয় পর্যায়ে এগিয়ে যেতে উৎসাহিত করবে। একইসঙ্গে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখবে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য’রা হলেন,মো: ইব্রাহিম খলিলুল্লাহ,মো: নজরুল,মো: ইমরান,মো: সাগর,মো: আলমগীর প্রমূখ।
আয়োজক গন গণমাধ্যম কর্মীদের অবহিত করেন আগামীতে এই ধরনের টুর্নামেন্ট অব্যাহত থাকবে।।

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ । ১২:১২ পূর্বাহ্ণ