চট্টগ্রাম লালদীঘিস্থ নবনির্মিত সিএমপি হেডকোয়ার্টার্স ভবনের শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার মহোদয়

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশের সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ । ১:০১ অপরাহ্ণ

আজ রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩.০০ ঘটিকায় চট্টগ্রাম লালদীঘিস্থ নবনির্মিত সিএমপি হেডকোয়ার্টার্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নবনির্মিত হেডকোয়ার্টার্স ভবনের উদ্বোধন ঘোষণা করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ,‌ বিপিএম মহোদয়।

উদ্বোধনের শুরুতে কমিশনার মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানান সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির। এরপর সিএমপির একটি চৌকস টিম তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভলপমেন্ট) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিক বৃন্দ ।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন