দিনাজপুরের ফুলবাড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর রবিবার দোয়া ও আলোচনা সভার মধ্যদিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম,বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম,এনসিপি নেতা জাকির আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ সামিউল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ । ১২:৩৮ অপরাহ্ণ