গত নভেম্বর মাসে উত্তর-পশ্চিম রিজিয়ন ব্যবস্থাপনায় রংপুর রিজিয়নের সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ৫ কোটি টাকার অধিক মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার ৯ ই ডিসেম্বর দুপুর একটায় দিনাজপুর সেক্টরের সদর দপ্তরের অডিটরিয়াম হলে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সাল হানান খান এ তথ্য জানান। এসময় ফুলবাড়ী ২৯ ব্যটলিয়নের অধিনায়ক লে, কর্ণেল এ এম জাবের বিন জব্বার জিটু অপারেশন অফিসার মেজর তানিম হাসান খান উপস্থিত ছিলেন।
সেক্টর কমান্ডার জানায়, বিভিন্ন অভিযানে ৯৬৬ বেতল ফেন্সিডিল,১০০০ বোতল বিদেশি মদ, ৩৪৬৯ পিস ইয়াবা ও ২২৮ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় ওষুধ ও ইনজেকশন উদ্ধার করা হয়। একই সময়ে ৪৮জন আসামীকে আটক করা হয়েছে।
মানব পাচার প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযানে একজন ভারতীয় নাগরিকসহ ৫জন পুরুষ ৩জন নারী ও ২জন শিশুকে উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধার কার্যক্রমে ৩টি ওয়ান শুটারগান ৬রাউন্ট গুলিও ২.দশমিক ৩ কেজি গান পাউডার জব্দ করা হয়।চোরাচালান দমনে ভারতীয় প্রসাধনী, ওষুধ, খাদ্যসামগ্রী, শাড়ি, কম্বল, জিরা, চিনি, পেঁয়াজসহ বিপুল পরিমাণ পণ্য ২৫টি মোটরসাইকেল ইজি বাইক নৈকা ও বাইসাইকেল, উদ্ধার করা হয়েছে। একই সময়ে ১২৫ গরু ১৩টি মহিষ ২টি আটক করা হয়।
তিনি জানান রিজিয়নের সীমান্ত এলাকায় নতুন ৬টি ক্যাম্প স্থাপন এবং লালমনিরহাটে চতুরবাড়ী বিওপি উদ্বোধন হয়েছে, যা নজরদারি বৃদ্ধি করেছে।
নভেম্বর মাসে বিজিবি–বিএসএফের বিভিন্ন পর্যায়ে ৪১৩টি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

মোঃ সামিউল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ । ৯:১৯ পূর্বাহ্ণ