ফুলবাড়ীতে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা

মোঃ সামিউল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ । ১১:০৭ অপরাহ্ণ

সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির মধ্যেই দিনাজপুরের ফুলবাড়ীতে শুরু হয়েছে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা।  উপজেলার কিছু শিক্ষক ও নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক শিক্ষা অফিসের এক কর্মকর্তার সাথে মোবাইলে ফোনে কথা বলে জানা যায়, ১ডিসেম্বর(সোমবার) পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের এক ঘন্টা দেরিতে পরীক্ষা শুরু হয় এবং আগামী ১০ তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে। তবে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে অনেকদিন ধরে বার্ষিক পরীক্ষা সংক্রান্ত অনিশ্চিয়তা থাকায় অনেক স্কুলে ছাত্র-ছাত্রী অনুপস্থিতও ছিল। ফুলবাড়ীর চকচকা প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের সাথে কথা হলে তিনি জানান, দাবি আদায়ের ক্ষেত্রে তারা অনড় থাকলেও, ছাত্র-ছাত্রীদের সারা বছরের পড়ালেখার মূল্যায়ন ক্ষেত্রে তারা দায়িত্ব অবহেলা করতে চায় না।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন