খুলনায় আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় গুলিতে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, খুলনা
প্রকাশের সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ । ১:২৫ পূর্বাহ্ণ

আজ রোববার ,৩০ নভেম্বর বেলা সাড়ে ১২টায় খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে।

খুলনায় আদালতের প্রাঙ্গণে প্রকাশ্যে দুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আসে রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব নামের দুই ব্যক্তি। হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন তাদের ওপর গুলি চালায় ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন ।

এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো আদালত চত্বরে। এভাবে প্রকাশ্যে মানুষকে হত্যা করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আদালতের আইনজীবীরা।

খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার শিহাব করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন