যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের আবেদন জানিয়েছেন চৌগাছা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা। গত ১০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর তারা এ আবেদন করেন।
চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক জনাব মাসুদুল হাসান সাক্ষরিত এবং উপজেলার ১১ টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা গত ৩ তারিখের যশোর-২ আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তনে পুন:বিবেচনা করার আবেদন করেছেন বলে পত্রে উল্লেখ করা হয়েছে।
অনুরুপ আবেদন করেছেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুন। তিনি এই আসনে নিজেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম বলেন, আমাদের ২৭জন নেতার স্বাক্ষরিত আবেদন জমা দিয়েছি। কারণ যে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তার সাথে দলের নেতাকর্মী জনগণ কারো সাথে সম্পর্ক নেই। গত ১৭ বছর বিপদে কোন খোঁজ খবর নিতেন না। মামলা হামলায় কখনো পাশে দাঁড়াননি। এমনকি আন্দোলন সংগ্রাম এগিয়ে নিতেও তার কোন ভূমিকা ছিলো না। এমন প্রার্থীর পক্ষে কর্মীদের মাঠে নামানো কঠিন।
মাসুদুল হাসান বলেন বিগত বছরে সাবিরা সুলতানা কখনও চৌগাছাতে আসেন নাই নেতা কর্মীদের খোঁজ ও নেন নাই এমতাবস্থায় কর্মীদের এই প্রার্থীর পক্ষে মাঠে নামানো কঠিন হচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের কোন পছন্দের প্রার্থী নেই। দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখা যে নেতাকেই মনোনয়ন দেয়া হোক তার পক্ষে আমরা নির্বাচন করবো।
এদিকে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুনও আবেদন জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ২৫জন নেতা প্রার্থী পুনঃ বিবেচনার আবেদনে স্বাক্ষর করেছেন। আমরা মনে করছি জামায়াতের প্রার্থীর বিপরীতে ভাবীকে (সাবিরা সুলতানা) বিজয়ী করা অসম্ভব। তার জনপ্রিয়তার বিষয়টি মাথায় রেখে আমরা নতুন প্রার্থী প্রত্যাশী।
গত ৩ নভেম্বর সারাদেশে প্রার্থীদের প্রাথমিক নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে সরজমিনে গিয়ে দেখা গেছে এলাকার গুরুত্বপূর্ণ ও পদধারী নেতাদের সাবিরা সুলতানার সাথে কোনও যোগাযোগ নাই। প্রথম সারির সব নেতারা এই প্রার্থীর বিপক্ষে, যারা নির্বাচনে প্রচার প্রচারণা চালাচ্ছে তাদের মধে শুধু ১ জন পদধারী নেতা ছাড়া আর কোনও পদধারী নেতাদের দেখা যাচ্ছে না।
তবে সবাই চাচ্ছে এই প্রাথীর পরিবর্তন তাহলে জামাতের সাথে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হবে আশা করা যাই।
গত ৩ তারিখ যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে সাবিরা সুলতানাকে প্রার্থী ঘোষণা করা হয়। তিনি জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক প্রয়াত নাজমুল ইসলামের স্ত্রী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি। ২০১৪ সালে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

নিজস্ব প্রতিবেদন
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ । ১০:০৬ পূর্বাহ্ণ