ধানের শীষের প্রার্থী রওনকুল ইসলামের সাথে উপজেলা কৃষকদলের নেতৃত্বের সাথে মতবিনিময়

হাফিজুর রহমান(যশোর প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ । ১১:৩২ অপরাহ্ণ

গতকাল(১৩ ই নভেম্বর) বৃহস্পতিবার বিকাল তিনটার সময় কেশবপুর শিক্ষক মিলনায়তনে, কেশবপুর উপজেলা কৃষকদলের আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার উপজেলা কৃষকদলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সঞালনায় অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মশিয়ার রহমান,পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস,কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সহ অন্য অন্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কৃষকদলের নেতৃবৃন্দের সাথে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, মত বিনিময় করেন।এ সময় তিনি সকলকে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষ কে বিজয়ী করতে কাজ করার জন্য আহব্বান করেন।উপজেলা কৃষকদল ধানের শীষকে বিজয়ী করতে সকল ইউনিয়ন কৃষকদলকে আহবান করেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন