সিএমপি’র ডিবি (উত্তর/দক্ষিণ) টিম-২ কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র সহ ছিনতাইকারী দলের মূল হোতা সহ ০৮ (আট)জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ । ১২:৩৭ পূর্বাহ্ণ

মহানগর গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগের এসআই/ফজলে রাব্বী কায়সার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ০৫/১১/২০২৫ ইং তারিখ রাত ১.৩০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন কদমতলী আট মার্চি মোড় মোড়স্থ ফোর স্টার সিএনজি রিফুয়েলিং স্টেশনের বিপরীতে রেলওয়ে ইঞ্জিনিয়ার কলোনীর গলির ভিতরে অভিযান পরিচালনা করে আসামী ১। মো: আলতাফ হোসেন (২৭), পিতা-মো: শেখ কামাল, মাতা- রহিমা বেগম, ২। মো: সালাউদ্দিন (২১), পিতা- মো: সিরাজ,মাতা-হালিমা বেগম, ৩। মো: ইব্রাহিম ( ২৬), পিতা- রফিকুল ইসলাম, মাতা- রাজিয়া সুলতানা, ৪। কফিল উদ্দিন( ২৫), পিতা- কোরবান আলী, মাতা- সেনোয়ারা বেগম, ৫। হৃদয় কান্তি শীল ( ২০), পিতা- অমল কান্তি শীল, মাতা- রীনা শীল, ৬। মো: সুমন (৪০), পিতা- আবদুর রব,মাতা- পেয়ারা বেগম, ৭। মো: ইমন ( ২১), পিতা- রিপন,মাতা- লাকী বেগম, ৮। আহসান হাবিব অনিক প্রকাশ রবিন ( ২৫), পিতা- আবু নুর, মাতা- নুর নাহার, সর্ব সাং- চট্টগ্রাম নিউ মার্কেট,কদম তলী ও রেলস্টেশন এলাকা ( ভাসমান) থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রামদের দখল এবং হেফাজত হইতে ক) ০২ টি টিপ ছোরা, খ) ০২ টি লোহার রড, গ) ০১ টি কেচি, ঘ) ০১ টি প্লাস, ঙ) ছিনতাইকৃত ০৩ টি মোবাইল সেট চ) ০১ টি ধারালো ব্লেড সহ গ্রেফতার করত: সাক্ষীদের সম্মুখে উক্ত আলামত( অস্ত্র-শস্ত্র) জব্দ করা হয়। পরবর্তীতে আসামীদেরকে জিজ্ঞাসাবাদকালে জানা যায়, ১, ২ ও ৩ নং আসামীর নেতৃর্তে বাকি আসামীরা সহ ঘটনাস্থল এলাকায় জব্দকৃত অস্ত্র- শস্ত্র নিয়া ডাকাতির উদ্দেশ্যে তাহারা সমবেত হয়েছিল। জিজ্ঞসাবাদকালে আরো জানা যায়, তাহারা দীর্ঘদিন ধরে কোতোয়ালী থানার কদমতলী,ফলমন্ডি এলাকার বিভিন্ন দোকান পাট,আশপাশের বাসা বাড়িতে এবং দেশের বিভিন্ন প্রান্ত হতে গাড়ি যোগে আসা চট্টগ্রাম বিআরটিএ এলাকায় আসা বিভিন্ন পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করিয়া ডাকাতি ও ছিনাতাই করে আসছিল। আসামীদের স্বভাব- চরিত্র ও পিসি/ পিআর যাচাই কালে দেখা যায় অত্র ঘটনায় গ্রেফতারকৃত ১ নং আসামী মো: আলতাফ হোসেন (২৭) এর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় দূস্যতা,ডাকাতির, ছিনতাই,চুরি, মাদক সহ সর্বমোট- ১৪টি মামলা, ০২ নং আসামী মো: সালাউদ্দিন এর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় চুরি- ডাকাতি সংক্রান্তে ০৩ টি মামলা, ০৩ নং আসামী মো: ইব্রাহিম এর বিরুদ্ধে চুরি- ছিনতাইয়ের ০২ টি মামলা, ০৪ নং আসামী কফিল উদ্দিন এর বিরুদ্ধে- ০২ টি মামলা সহ সকল আসামীর বিরুদ্ধে একাধিক চুরি,ডাকাতি, ছিনতাইয়ের মামলা রয়েছে। যাহা বিজ্ঞ আদালতে বিচারনাধীন।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী থানার মামলা নং- ০৮, তারিখ- ০৫/১১/২০২৫ইং,ধারা:৩৯৯/৪০২ ধারায় একটি নিয়মিত ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয়।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন