সদরঘাট থানার সিআর সাজা পরোয়ানাভূক্ত ০১ (এক) জন আসামি গ্রেফতার।

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম।
প্রকাশের সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫ । ৭:৫২ অপরাহ্ণ

সদরঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আবদুর রহিম এর নেতৃত্বে এসআই (নিঃ) সৈয়দ ফকরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং-৩০/১০/২৫ তারিখ ১৩.৩০ ঘটিকার সময় হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে সিআর-১৮৫৯/২২(ডবলমুরিং), দাঃ-৬৬৪৫/২৩, প্রসেস নং-২৬১/২৫ এর ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী মোঃ হারুন রশিদ, পিতা-মোঃ ছিদ্দিক, মাতা-রওশন আরা বেগম, সাং-৭২, দারোগারহাট, পূর্ব মাদারবাড়ী, ডাকঘর-জিপিও-৪০০০, থানা-সদরঘাট, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে আমাদের গণমাধ্যম কর্মীদের অবহিত করেন সদরঘাট থানা কতৃপক্ষ।।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন