ভিত্তিহীন ও অসম্পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে সংবাদ প্রকাশ করায় কালের কন্ঠ ডিজিটালের বিরুদ্ধে মানহানির মামলা করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা।
আজ শনিবার (২৫ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে কালের কন্ঠের প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মিশমা।
প্রেস ক্লাবের গেস্ট রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মিশমা বলেন, আমাকে গত ১৬ অক্টোবর থেকে একটা নাম্বার থেকে বার বার কল দেওয়া হচ্ছিলো। এবং আমাকে সে ২৬ নম্বরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ এর দোষর আব্দুস সবুরের লিটনের ভাগিনা পরিচয় দেয়। আমি বুঝেছি বিষয়টা স্ক্যাম করা হচ্ছে। আমি তার পরিচয় বের করার জন্য তার সাথে তাল মিলিয়ে কথা বলেছিলাম। এবং সে কথোকপনের রেকর্ড করে রেখেছিলাম। সে মানুষের পরিচয় বের করতে আমি তার সাথে কথা বলি। এবং আমি তাকে বার বার ভিডিও কলে আসতে বলি। কিন্তু সে অপারগ দেখায়।
তিনি আরো জানান, পরবর্তীতে বিষয়টা আমি আমার দলের সদস্য সচিব আকতার হোসেন কে জানিয়ে রাখি। তারপরে এই বিষয়টি নিয়ে হটাৎ করে কালের কন্ঠের ন্যাশনাল ডেস্ক থেকে আমাকে কল দেয়া হয় এবং এ বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়। আমি সম্পূর্ণ বিষয়টি বলি এবং সাথে আমি তাদের কে প্রমান গুলোও পাঠায়। কিন্তু তারা আমাকে বক্তব্য সম্পুর্ন না তুলে এবং আমার প্রমান গুলো উপস্থাপন না করে অর্থের বিনিময়ে এক পাক্ষিক একটা সংবাদ উপস্থাপন করে। তারা ভাগ্নের কথা বললেও সে ভাগ্নে কে এবং সে ভাগ্নেরও কোন ধরনের বক্তব্য সেখানে উল্যেখ
করেনি। এবং একজন জুলাই যোদ্ধাকে তারা আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হেয় প্রতিপন্য করে সংবাদ করায় আমি তাদের বিরুদ্ধে মামলার উদ্যোগ নিচ্ছি।
এর আগে ২৪ অক্টোবর কালের কন্ঠের ফেসবুকে পেইজে এনসিপি নেত্রী ও আ.লীগের ব্যবসার ভাগাভাগি শিরোনামে একটি সংবাদ প্রচার করা হয়।

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম।
প্রকাশের সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ । ১০:৪৬ অপরাহ্ণ