বিলাইছড়ি, রাঙ্গামাটি, ২৪ অক্টোবর ২০২৫:ঐতিহ্যবাহী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল (২৪ অক্টোবর, ২০২৫) রাঙ্গামাটির বিলাইছড়িতে অবস্থিত ধুপশীল ধর্মপ্রিয় আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র, ধুপশীল মহাশ্মশানে উদযাপিত হলো ৯ম তম শুভ কঠিন চীবর দানোৎসব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব উপলক্ষে দিনভর বিভিন্ন পূণ্যময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ধুপশীল এলাকার সকল দায়ক-দায়িকাদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রদ্ধেয় আর্যলংকার মহাথের ভান্তে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পূজনীয় ভিক্ষু সংঘের সম্মানে চীবর দান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমূর্তিদানসহ নানাবিধ দানের পূণ্যানুষ্ঠান। বিপুল সংখ্যক দায়ক-দায়িকা ও ভক্ত সাধারণ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পূণ্য অর্জনের এই মহতী উৎসবে অংশগ্রহণ করেন।
আয়োজকরা এই উৎসব সফলভাবে সমাপ্ত করার জন্য কায়িক, বাচনিক, মানসিক ও আর্থিকভাবে সহযোগিতাকারী সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি উপজেলা
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ । ৯:০৭ অপরাহ্ণ