বিশ্বের শিল্প ও পর্যটন নির্ভর দেশ ইতালি আবার শ্রম বাজার উন্মুক্ত হচ্ছে

আর কবির ,যশোর
প্রকাশের সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ । ৮:৪৯ অপরাহ্ণ

বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটন নির্ভর দেশ ইতালি তাদের শ্রম বাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে এবার তিন বছর মেয়াদী পাঁচ লাখ শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

স্পন্সর ভিসায় শ্রমিক নেয়ার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ২৩ অক্টোবর থেকে। বিশ্বের নন ইউরোপিয়ান ৩৮টি দেশ থেকে কর্মী নেবে ইতালি সরকার। ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত আগাম ফরম পূরণের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে।ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার জানিয়েছে, এবার আবেদন প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে যাতে কেবল দক্ষ কর্মী এবং নিবন্ধিত মালিকরাই আবেদন করতে পারেন। ভিসা দিতে হলে প্রত্যেক মালিকের পূর্ণাঙ্গ ও যাচাইযোগ্য তথ্য থাকতে হবে; অন্যথায় আবেদন বাতিল হবে।২০২৬ সালের জন্য আবেদনকারীদের ক্লিক ডে অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারি। আগাম ফরম পূরণকারীরা ওইদিন সকাল ৯টায় ক্লিক করে তাদের আবেদন পাঠাতে পারবেন সুনির্দিষ্ট পোর্টালে।এবার স্বয়ংক্রিয়ভাবে মালিক এবং শ্রমিকের তথ্য যাচাই করে সঠিক ব্যক্তিদের ভিসার অনুমতি পত্র দেয়া হবে। ফলে বাংলাদেশিদের জন্য ঢাকায় ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে হয়রানির শিকার হতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন