গত কয়েকদিন অসুস্থ বোধ করছিলেন কিন্তু হঠাৎ বেশি দুর্বল হয়ে পড়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত বুধবার ১৫ অক্টোবর মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার ১৭ অক্টোবর তিনি হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন।
বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য।
তিনি বলেন, দুর্বলতার কারণে ম্যাডামকে পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। কেন দুর্বলতা অনুভব করছিলেন, তার কারণ খুঁজতে কয়েকটি পরীক্ষা করা হয়েছে। বলা যায় রুটিন চেক-আপ। সবগুলোর রিপোর্টই ভালো। শুক্রবারই ম্যাডাম বাসায় ফিরতে পারবেন বলে আশা করছি। চিকিৎসা আগের মতোই বাসা থেকে চলবে। ফলোআপ চিকিৎসার জন্য কি খালেদা জিয়া আবারও লন্ডনে যাবেন কিনা ? জবাবে চিকিৎসক বলেন, না। এমন কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে পরে জানতে পারবেন।

ইউনুস আলী, ঢাকা
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ । ৯:০৫ পূর্বাহ্ণ