জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজ মঙ্গলবারের (১৪ অক্টোবর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
গতকাল সোমবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠাতব্য ১৪ অক্টোবরের প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৩ খ্রিষ্টাব্দের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের পরীক্ষা এবং প্রফেশনাল কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়
বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের কর্মবিরতির মধ্য জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিতের ঘোষণা দিলো।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ । ১০:৩৬ পূর্বাহ্ণ