“সত্য প্রকাশে অবিচল, একযুগ বর্ষপূর্তি উদযাপন করলেন চট্টগ্রাম থেকে প্রকাশিত বোয়ালখালী সংবাদ

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম।
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ । ৫:৫২ অপরাহ্ণ

বোয়ালখালী সংবাদ পত্রিকার ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান কেক কেটে উদযাপন করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর), বাদে মাগরিব বোয়ালখালী প্রেস ক্লাবের কার্যালয় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম মনজুর আলম মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল মান্নান।
বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক সাবেক সভাপতি হাজি আবু আকতার।
শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভা বিএনপি সাবেক সহ সভাপতি কামাল উদ্দিন।
বোয়ালখালী সংবাদ এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ মোঃ নজরুল ইসলাম সভাপতিত্ব ও নির্বাহী সম্পাদক প্রভাস চক্রবত্তী সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক প্রলয় চৌধুরী মুক্তি, বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্য শাহ আলম বাবলু, এম মনির চৌধুরী রানা, সমাজ কর্মী মোঃ হায়দার চৌধুরী, উপজেলা তরুণ দলের আহবায়ক নুরুল কবির, ইব্রাহিম হোসেন সজীব, আবদুল ছাত্তার, আবদুল ছবুর প্রমুখ।
বোয়ালখালী সংবাদ এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বোয়ালখালী ঐতিহ্য বুড়া মসজিদের মতোয়ালী রাজনীতি বিদ আলহাজ্ব মোঃ নুরুন্নবী চৌধুরী। বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার নেতৃবৃন্দরা শুভেচ্ছা জানিয়েছেন।
বক্তব্য বক্তারা বলেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছে বোয়ালখালী সংবাদ।
এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য বোয়ালখালী সংবাদ পরিবারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান বক্তারা।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন