যমুনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরাপার্সন আসাদুজ্জামান লিমন অফিস এসাইনমেন্ট কাভারেজে গেলে তাদের ওপর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তরের ডিসি আমিরুল ইসলামের ন্যাক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তরের ডিসির হামলায় গুরুতর আহত হন জোবায়েদ ইবনে শাহাদাত। পরে অবরুদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন চমেক হাসপাতালে।।
এই হামলায় আমাদের গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত বলে অভিহিত করে, অবিলম্বে দোষী পুলিশের ডিসি উত্তরের আমিরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমরা চট্টগ্রামের সাংবাদিক মহল।।
তাঁরা আরও বলেন, সাংবাদিকরা জনস্বার্থে কাজ করেন। তাদের ওপর হামলা গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম।
প্রকাশের সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ । ১২:০৪ পূর্বাহ্ণ