বোয়ালখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীর শিশুদের সময় কাটানো ও খেলাধুলার কথা চিন্তা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিডস জোন তৈরি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতির উদ্যোগে এ কিডস জোন তৈরি করা হয়।
বিগত সোমবার (২২ সেপ্টেম্বর) সীমিত পরিসরে এটি চালু করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি আমাদের নিজস্ব প্রতিনিধিকে জানান, আমার অনেক দিনের স্বপ্ন ছিলো স্বাস্থ্য কমপ্লেক্সে আগত শিশুদের জন্য একটি কিডস জোন তৈরি করার, আজ থেকে বহির্বিভাগে চালু হলো কিডস কর্ণার। তিনি বলেন জায়গা স্বল্পতায় সীমিত পরিসরে চালু করতে পেরেছি। উক্ত কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ডাঃ জাফরিন জাহেদ জিতি।

শেখ শহীদুল হক বাবলু, চট্টগ্রাম
প্রকাশের সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ । ৫:১৬ অপরাহ্ণ