চৌগাছা উপজেলা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত।

আর কবির, চৌগাছা, যশোর।
প্রকাশের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:৪৪ অপরাহ্ণ

যশোরের চৌগাছায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক বাস মালিক সমিতি সভাপতি এম. এ. সালাম

প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম তার বক্তব্যে বিএনপির নেতাদের প্রতি অনেক দিক নির্দেশনা দিয়েছেন, এমনকি আগামী নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেছেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল হাসান ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন