অদ্য ইং ২০/০৯/২৫ তারিখ সময় আনুমানিক ০০.৩০ ঘটিকা থেকে অদ্য সকাল ০৭.৩০ ঘটিকার মধ্যে যেকোন সময়ে গলায় ফাঁস লাগিয়ে আন্তহত্যা করেছেন।
যশোরের চৌগাছা থানাধীন ০৫ নং চৌগাছা সদর ইউনিয়ন এর উত্তর কয়ারপাড়া গ্রামের বজলু বিশ্বাস(৫৫), পিতা-আজির, বিশ্বাস পেশা ট্রাক ড্রাইভার।
স্থানীয়দের নিকট জিজ্ঞাসা বাদে জানাযায় ইতিপূর্বে দুইটা বিয়ে করেন তারা দুইজনাই মারা যায়। পরবর্তীতে তিন নাম্বার বিয়ে করলে স্ত্রীর সাথে বনিবনা না হলে তাকে ছেড়ে স্ত্রী চলে যান। তার স্ত্রী চলে যাওয়ার পর সে একাকী জীবন যাপন করছিলেন। একাকিত্বের কারণে মানসিকভাবে ভেঙ্গে পড়েন। উল্লেখিত সময়ের মধ্যে তার শয়নকক্ষে নাইলোনের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মর্মে জানা যায়।

ইয়াছীন আলী , চৌগাছা, যশোর
প্রকাশের সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:৪৯ অপরাহ্ণ